বিটোপিয়া গ্রুপের একটি প্রতিষ্ঠান ট্রেইনি এক্সিকিউটিভ (সেলস) পদে বড় নিয়োগের ঘোষণা দিয়েছে। মোট ৩০০ জনকে এই পদে নিয়োগ দেওয়া হবে। ঢাকার বনশ্রী ও মহাখালী অফিসে আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ এবং ডিজিটাল মার্কেটিং ও প্রযুক্তি সেবার বিক্রয় কার্যক্রমে নিয়োজিত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শক্ত যোগাযোগ দক্ষতা, বিক্রয় মনোভাব এবং আন্তর্জাতিক ক্লায়েন্ট ব্যবস্থাপনায় আগ্রহ থাকলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞদের পাশাপাশি নতুনরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত যেকোনো বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সর্বোচ্চ এক বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য হলেও ফ্রেশাররাও আবেদন করতে পারবেন। বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে।
এই পদে ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা, ন্যূনতম ৩৫ শব্দ প্রতি মিনিট টাইপিং স্পিড এবং ডিজিটাল মার্কেটিং সেবাসমূহ (এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুগল অ্যাডস, মেটা অ্যাডস) সম্পর্কে প্রাথমিক ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
নির্বাচিত প্রার্থীদের আন্তর্জাতিক ক্লায়েন্টদের সঙ্গে চ্যাট ও ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে যোগাযোগ করতে হবে। ক্লায়েন্টের ব্যবসায়িক চাহিদা বুঝে উপযুক্ত ডিজিটাল সেবা উপস্থাপন, লিড কনভার্সন, সেলস পাইপলাইন ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলা এই পদের মূল দায়িত্ব।
এছাড়া সফল ক্লায়েন্ট অনবোর্ডিংয়ের পর অভ্যন্তরীণ টিমের সঙ্গে সমন্বয়, ফলোআপ এবং সেবার মান উন্নয়নে কাজ করতে হবে।
এই পদে রোস্টার ভিত্তিক তিন শিফটে কাজ করতে হবে। প্রোবেশন পিরিয়ডে মাসিক বেতন ১৫ হাজার টাকা এবং সফলভাবে প্রোবেশন শেষ হলে বেতন ২০ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হবে। এছাড়াও প্রতিষ্ঠানটি প্রফিট শেয়ার, উৎসব বোনাস, বার্ষিক বেতন পর্যালোচনা, দ্রুত ক্যারিয়ার গ্রোথ, গ্লোবাল এক্সপোজার এবং আধুনিক কর্মপরিবেশের সুযোগ দেবে।
আবেদনের শেষ সময় ২৩ জুন ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (https://career.betopiagroup.com/candidate/jobs) আবেদন করতে পারবেন।

Leave a Reply