নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহ ও ময়মনসিংহ সার্কিট হাউজে ৯টি পদে ৬৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ১৪ মে ২০২৬ তারিখ সকাল ১০টায়, চলবে ১৩ জুন বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
এক নজরে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১৪ মে ২০২৬ তারিখ সকাল ১০টা
- আবেদনের শেষ তারিখ: ১৩ জুন ২০২৬ তারিখ বিকেল ৫টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- চাকরির ধরন: স্থায়ী
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কর্মস্থল: ময়মনসিংহ
- বয়স: ১১ মে ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
চাকরির বাজার Jobs and Career Solution