সুপারভাইজার পদে স্কয়ার গ্রুপে চাকরি, কাজ কারখানায়

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রোডাকশন (ফ্রোজেন ফুডস) বিভাগ সুপারভাইজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৭ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সুপারভাইজার
বিভাগ: প্রোডাকশন (ফ্রোজেন ফুডস)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা/এইচএসসি পাস
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট শিল্প (ফ্রোজেন ফুডস এবং আইসক্রিম) এ অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: কারখানায়
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর

কর্মস্থল: মানিকগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১২ মে ২০২৬

Check Also

মিনিস্টারে ৫০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড ‘সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার’ পদে ৫০ জন কর্মী নিয়োগের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *