আকিজ গ্রুপে চাকরি, আছে ওভারটাইম ভাতা

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানটির প্রোডাকশন (চিপস প্লান্ট) বিভাগ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৭ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড
পদের নাম: সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বিভাগ: প্রোডাকশন (চিপস প্লান্ট)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/পাওয়ার)
অন্যান্য যোগ্যতা: উৎপাদন যন্ত্রপাতি ও তার সমস্যা সমাধান সম্পর্কে প্রাথমিক জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২২ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (ধামরাই)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ওভারটাইম ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, প্রতিদিন ৩ বেলা খাবারের জন্য ভর্তুকি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুযোগ-সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৫ মে ২০২৬

Check Also

ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক

ইস্টার্ন ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ট্রেইনি রিলেশনশিপ অফিসার (ব্রাঞ্চ সেলস) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *