আড়ংয়ে চাকরির বিজ্ঞপ্তি, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: নেটওয়ার্ক অ্যান্ড সিকিউরিটি ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং ধারণা সম্পর্কে গভীর জ্ঞান।
অভিজ্ঞতা: কমপক্ষে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, পারফরম্যান্স বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৮ এপ্রিল ২০২৬

Check Also

ঢাকাসহ ৯ জেলায় প্রাইভেট ব্যাংকে চাকরির সুযোগ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি স্মল সেগমেন্ট বিভাগ এসএমই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *