সপ্তাহে ২দিন ছুটিসহ ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আছে প্রভিডেন্ট ফান্ড

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থাটি মেল অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৩ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২দিন ছুটি, ১টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: মেল অফিসার
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: ইংরেজি এবং বাংলা দক্ষতা। এমএস এক্সেল এবং এমএস অফিসের সাহায্যে ডিজিটাল ডেটা সংগ্রহ এবং আইএম সিস্টেম ডেভেলপমেন্ট সাপোর্টে পারদর্শিতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু নারী
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)
বেতন: ৪৫,০০০-৫০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, বিমা, গ্র্যাচুইটি, সাপ্তাহিক ২দিন ছুটি, ১টি উৎসব বোনাস।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*