অ্যাকাউন্টসে নিয়োগ দেবে ব্র্যাক, পাবেন প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার, অ্যাকাউন্টস (ব্র্যাক প্রিন্টিং প্যাক) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ১৯ এপ্রিল থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ
পদের নাম: অফিসার, অ্যাকাউন্টস (ব্র্যাক প্রিন্টিং প্যাক)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিকম/এমকম/বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: পরিকল্পনা, অর্থ ও হিসাব ব্যবস্থাপনা, ব্যবসায়িক বাজেট প্রণয়ন, আর্থিক বিবরণী, নিরীক্ষা ও পর্যবেক্ষণ, মজুদ ব্যবস্থাপনা এবং কম্পিউটার দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: গাজীপুর (সদর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং আরও অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০২ মে ২০২৬

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*