শুক্র-শনিবার ছুটিসহ ব্র্যাক এনজিওতে চাকরি

বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ওয়াশ, এইচসিএমপি বিভাগ ফিল্ড ফ্যাসিলিটেটর পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে ব্র্যাকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫:

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ২৩ নভেম্বর ২০২৫

পদ: ১টি

লোকবল: ১ জন

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২৩ নভেম্বর ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৭ নভেম্বর ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.brac.net

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক

পদের নাম: ফিল্ড ফ্যাসিলিটেটর

বিভাগ: ওয়াশ, এইচসিএমপি

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (এমএস-ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি) দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: মোবাইল বিল, সপ্তাহে শুক্র-শনিবার ছুটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, পিতৃত্ব/মাতৃত্বকালীন ছুটি এবং সংস্থার নীতিমালা অনুসারে আরো অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।