ভারতে স্বামীকে হ/ত্যা করতে মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে অস্ত্র কেনার টাকা দিলেন স্ত্রী

ভারতের ওড়িশায় স্বামীকে হত্যার জন্য নিজের সোনার মঙ্গলসূত্র বন্ধক রেখে প্রেমিককে টাকা দেওয়ার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনায় স্ত্রী ও তার দুই প্রেমিকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ওড়িশার সুবর্ণপুর জেলায় গত মঙ্গলবার সন্ধ্যায় গুলিতে নিহত হন পেশায় ঝালাইমিস্ত্রি সুদাম নাগ। হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার তার স্ত্রী কবিতা নাগ (৩৪), প্রেমিক ত্রিলোচন বাগ (৩৪) ও যুবরাজ সাহুকে (৪২) গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার নারায়ণ নায়েক জানান, কবিতার সঙ্গে ত্রিলোচনের দুই বছর এবং যুবরাজের প্রায় ১২ বছরের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে নিয়মিত বিরোধের জেরে তিনজন মিলে তাকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা বাস্তবায়নে কবিতা নিজের সোনার মঙ্গলসূত্র ত্রিলোচনকে দেন। সেটি একটি স্বর্ণের দোকানে বন্ধক রেখে ৪৫ হাজার রুপি সংগ্রহ করেন ত্রিলোচন। ওই অর্থ দিয়ে রাউরকেলা থেকে অবৈধ পিস্তল ও গুলি কেনেন তিনি।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন সুদাম। এ সময় যুবরাজ তার অবস্থান জেনে কবিতাকে জানান। কবিতা মেসেজিং অ্যাপের মাধ্যমে সেই তথ্য ত্রিলোচনের কাছে পৌঁছে দেন।

পরে পাঙ্কেল এলাকায় সুদামের পথরোধ করে তাকে লক্ষ্য করে চারটি গুলি চালানোর অভিযোগ ওঠে ত্রিলোচনের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মারা যান সুদাম। হত্যার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেন কবিতা। তবে সাক্ষীদের বক্তব্য ও প্রযুক্তিগত প্রমাণের ভিত্তিতে হত্যার পরিকল্পনা উদ্ঘাটন করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, চারটি গুলির খোসা, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Check Also

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজের ঘটনায় মা-ছেলের মৃত্যু

রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে মা ও তার দেড় …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks