গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভায় সিদ্ধান্ত নিয়ে ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় জেলার সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে ২২ নভেম্বর থেকে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Check Also

শরীরে বেশি শীত অনুভূত হয় যে ভিটামিনের অভাবে

আজকাল সোশ্যাল মিডিয়া হোক বা ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্ম গুলিতে আকর্ষণীয় প্রশ্নগুলি ভাইরাল হচ্ছে এবং অনেকেই …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks