আজকাল সোশ্যাল মিডিয়া হোক বা ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্ম গুলিতে আকর্ষণীয় প্রশ্নগুলি ভাইরাল হচ্ছে এবং অনেকেই তা জানার চেষ্টা করে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও ইন্টারভিউ গুলোতেও এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা হয়তো আগে কখনো শোনেন নি।
কিছু কিছু রোগের কারণেও কারও কারও প্রায় সব সময়ই শীত বেশি লাগে। আবার স্বাভাবিক তাপমাত্রায়ও বেশি ঠান্ডা বোধ করেন কেউ কেউ। শরীরে অতিরিক্ত শীত অনুভূত হওয়ার পেছনে সবচেয়ে বেশি দায়ী থাকে ভিটামিন বি-১২ এর ঘাটতি।
কেন ভিটামিন B12-এর অভাবে শীত বেশি লাগে?
১. ভিটামিন B12 রক্তে লাল রক্তকণিকা তৈরিতে সাহায্য করে
২. এর অভাবে রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) হয়
৩. ফলে শরীরে অক্সিজেন পরিবহন কমে যায়
আরও যে ঘাটতিতে শীত বেশি লাগে
১. আয়রনের ঘাটতি: রক্তস্বল্পতা বাড়িয়ে দেয়
২. ভিটামিন D-এর ঘাটতি: পেশি দুর্বলতা ও ঠান্ডা সংবেদন বাড়ায়
৩. থাইরয়েড হরমোন কমে গেলে (হাইপোথাইরয়েডিজম): শরীরের তাপ উৎপাদন কমে যায়
লক্ষণগুলোর দিকে খেয়াল রাখুন
১. হাত-পা সবসময় ঠান্ডা
২. দুর্বলতা, মাথা ঘোরা
৩. ত্বক ফ্যাকাশে
৪. মনোযোগ কমে যাওয়া
করণীয়
চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করুন
খাদ্যতালিকায় রাখুন: ডিম, দুধ, মাছ, মাংস, সবুজ শাকসবজি
চাকরির বাজার Jobs and Career Solution